মালদা

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বামনগোলায় বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বামনগোলা ব্লকে বামনগোলা এলাকায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল রবিবার। এদিন এই কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন এ এন এম হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামাণিক। এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রামের দুস্থ পরিবারের ছেলে মেয়েরা কম খরচে এই প্রশিক্ষণ নিতে পারবে বলে জানালেন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যক্তরা।